ঢাকায় আনা হয়েছে সাহেদকে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ঢাকায় আনা হয়েছে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে । সাতক্ষীরা থেকে গ্রেফতারের পর বুধবার সকাল ৯টার দিকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়।

বুধবার ভোর পৌনে ৬টায় র‍্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হয় মো. সাহেদ। গ্রেফতারের পর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। সকাল ৯টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।

উল্লেখ্য, গত ৬ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা টেস্টের অভিযোগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম অভিযান পরিচালনা করার পর থেকে সাহেদ করিম পলাতক ছিলেন।

র‍্যাব অভিযান চালিয়ে ভুয়া করোনা টেস্ট রিপোর্ট প্রদান ও হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগে রিজেন্ট হাসপাতাল উত্তরা ও মিরপুর শাখা দুইটি সিলগালা করে দেয়। সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে সারা দেশে ৫৬টি প্রতারণার মামলা রয়েছে।

Manual8 Ad Code

এ ছাড়া একজন এসএসসি পাস হয়ে সমাজের উচ্চ স্তরের বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে দিয়ে প্রতারণার কৌশল করেন।

Manual1 Ad Code

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code