জরিপে পিছিয়ে পড়ার দিনই ক্যাম্পেইন ম্যানেজারকে সরিয়ে দিলেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজার ব্র্যাড পার্সকেলকে সরিয়ে দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারণার ফিল্ড ডিরেক্টর বিল স্টিফেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএন জানিয়েছে, জনমত জরিপে যেদিন ট্রাম্পকে দুই ডিজিট পেছনে ফেলতে সমর্থ হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন সেদিনই ক্যাম্পেইন ম্যানেজার বদলের এ ঘোষণা এলো। বিবিসি জানিয়েছে, গত জুনে ওকলাহোমায় নির্বাচনি প্রচারণার ব্র্যাড পার্সকেল-এর তৎপরতা নজর কাড়তে পারেনি। এ নিয়ে প্রেসিডেন্ট তার ওপর অসন্তুষ্ট ছিলেন। এখন ক্যাম্পেইন ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও প্রচারণা শিবিরের শীর্ষ উপদেষ্টার দায়িত্ব পালন করে যাবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code