লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাওয়া বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (২ আগস্ট) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়া বেগম শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন তার একটি হাত ছিল না। ট্রেনের ভেতর ভিক্ষা করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন চলাচলের সময় কোনো একপর্যায়ে ট্রেন থেকে পড়ে যান তিনি। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

Manual8 Ad Code

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, “নিহত নারীর নাম হাওয়া বেগম (৪৫)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code