সোমবার অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম পরীক্ষার ফল প্রকাশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের ভ্যাকসিনের মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার ফল সোমবার (২০ জুলাই) প্রকাশিত হবে। চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটে তা প্রকাশিত হবে। এক বিবৃতিতে জার্নালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিনটির এরই মধ্যে বড় আকারে মানবদেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে সুরক্ষা দেবে কিনা তা নিশ্চিত হবেন গবেষকরা। তবে উদ্ভাবকরা এখনও প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করেননি। ল্যানসেট-এর এক নারী মুখপাত্র বলেন, আমরা আশা করছি চূড়ান্ত সম্পাদনা ও প্রস্তুতিতে থাকা প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হবে। এই প্রতিবেদনটি জরুরি ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code