সিলেটে আল-মানার ম্যাগাজিনের ২য় সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
লেখক:
Shiuly প্রকাশ: ৪ years ago
Manual2 Ad Code
সিলেট সংবাদদাতা : “সাহিত্য, সংস্কৃতি ও সংবাদের সন্ধানে” ত্রৈ-মাসিক ম্যাগাজিন ‘আল মানার’র ২য় সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬মে বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় সিলেটের সালুটিকর ডিগ্রি কলেজ হলরুমে ম্যাগাজিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি প্রকৌশলী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সম্পাদক মো.মামুনুর রশিদের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শাকির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রশীদ আহমদ বলেন ছাত্র ছাত্রীদের পড়াশোনায় আরো বেশী মনোনিবেশ করতে হবে।আর ‘আল-মানার উত্তর সিলেটের সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম হবে। এই ম্যাগাজিনের মাধ্যমে অত্র এলাকায় সাহিত্যপ্রেমী তৈরি হবে। পাশাপাশি অপসংস্কৃতি রোধে অগ্রণী ভূমিকা পালন করবে। সোসাল মিডিয়া ছেড়ে ছাত্র-ছাত্রীদের বইয়ের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। আল মানার ম্যাগাজিনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক,সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শাকির উদ্দিন বলেন, আধুনিক অগ্রসর সমাজের ছাত্র-ছাত্রী অনলাইন নির্ভর হয়ে পড়ায় বই থেকে বিমুখ হয়ে পড়েছে। তাদেরকে বইমুখি হতে হবে এবং সাহিত্য চর্চায় মনোযোগী হতে হবে। উত্তর সিলেটের ছাত্র ছাত্রীদের সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম হবে আল মানার।
হাফিজ আফতার হুসেনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদ সিলেট’র সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম, রুস্তমপুর ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো.লুৎফুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক ইলিয়াস মাশহুদ,জৈন্তা বার্তা’র গোয়াইনঘাট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমদ বাদশা,হাফিজ গুলজার আহমদ, হাফিজ আনসার আহমদ,ফখর উদ্দিন, জুনেদ আহমদ, তোফায়েল আহমদ সোয়েব,জুবায়ের আহমদ, রায়হান আহমদ ওয়াহিদ ও তোফায়েল আহমদ ইমন প্রমুখ।