হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলায় প্রশাসন এর অভিযান বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা .

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় আজমিরীগঞ্জ সদরের বাজারে ৯টি প্রতিষ্ঠানকে নগদ ১৪ হাজার ৫শ টাকা জরিমানা ও তা আদায় করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে আজ রোববার (১৯ জুলাই) বেলা ১টায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় ৯টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন বলেন, মহামারি করোনার এই পরিস্থিতিতে সকলের সতর্ক অবস্থানই দেশকে নিরাপদ রাখতে পারে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code