৯ কোটি ভ্যাকসিন ডোজ প্রাপ্তি নিশ্চিত যুক্তরাজ্যের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ৯ কোটি ডোজের আগ্রাম প্রাপ্তি নিশ্চিত করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। বায়োএনটেক ও ফাইজারের সঙ্গে ৩ কোটি ডোজের চুক্তি হয়েছে। উভয় কোম্পানি এই প্রথম করোনাভ্যাকসিন সরবরাহ নিয়ে কোনও দেশের সরকারের সঙ্গে চুক্তি করলো। এই ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। দ্বিতীয় চুক্তি হয়েছে ভালনেভা নামের কোম্পানির সঙ্গে। এই চুক্তির আওতায় যুক্তরাজ্য ৬ কোটি ভ্যাকসিন ডোজ পাবে। এতে সুযোগ রাখা হয়েছে ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ প্রমাণিত হলে আরও ৪ কোটি ডোজ কিনতে পারবে যুক্তরাজ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code