দেশ বিরোধী, বিরোধীদল চাইনা -নৌপরিবহন প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

বিরল (দিনাজপুর) :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি বলেছেন, আমরা দেশের উন্নয়নের জন্য বিরোধীদল চাই। দেশ বিরোধী কাজ করবে এমন বিরোধীদল আমরা চাইনা। আজকে যারা বিরোধীদল দাবী করে তাঁরা দেশ বিরোধী এবং ধ্বংশের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের উন্নয়নের স্বার্থে নয় দেশের বিরুদ্ধে তাঁরা ষড়যন্ত্র করে। তবে এদেশে ষড়যন্ত্র, অনিয়ম দূর্নীতি করে কেউ পার পাবেনা। কারণ আমরা আইনের শাষন প্রতিষ্ঠা করেছি। এদেশে আইনের শাষন প্রতিষ্ঠা হয়েছে বলেই প্রতারক ও দূর্নীতিবাজ রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদ-ডা. সাবরিনার মতো দূর্নীতিবাজ ও অন্যায়কারীদের আইন শৃংখলা বাহিনী গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাড় করিয়েছে। আমি নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসাবে আমিও কোন অনিয়ম দূর্নীতি করলে আমাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই হল শেখ হাসিনার বাংলাদেশ। শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের বিরল উপজেলায় প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির মধ্যে অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।
অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি তাঁর ঐচ্ছিক হতবিল হতে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ ৪ লাখ ৫৮ হাজার টাকা, ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, প্রাণী সম্পদের আওতাধীন খামারীদের মাঝে ঔষধ, জগতপুর ডিগ্রী কলেজ, শংকরপুর ও সামসুন্নাহার দাখিল মাদরাসায় ল্যাপটপ বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাবের মোঃ সোয়াইব, আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রভাষক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক এড.রবিউল ইসলাম রবি(পিপি), বিরল থানার ওসি শেখ নাসিম হাবিবসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে প্রধান অতিথি নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিরল উপজেলার কাঞ্চন নিউ মডেল ডিগ্রী কলেজের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষের চারা রোপন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচির উদ্বোধন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code