যাত্রীবাহী বিমানকে চ্যালেঞ্জ জানানো যুদ্ধবিমানের অন্তত একটি যুক্তরাষ্ট্রের: ইরান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সিরিয়ার আকাশসীমায় ইরানি যাত্রীবাহী বিমানের খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে যাওয়া দুই যুদ্ধবিমানের অন্তত একটি যুক্তরাষ্ট্রের বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি-এর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এর আগে দুইটি বিমানই ইসরায়েলের বলে জানিয়েছিল আইআরআইবি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘মাহান এয়ার’-এর একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের পর লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশে তেহরান ত্যাগ করে। সন্ধ্যার দিকে বিমানটি সিরিয়ার আল তানাফ অঞ্চলের আকাশে পৌঁছালে এর চারপাশে বিপজ্জনক মহড়া চালায় দু’টি যুদ্ধবিমান। এ অবস্থায় জঙ্গিবিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইরানি পাইলট হঠাৎ করে যাত্রীবাহী বিমানের উচ্চতা পরিবর্তন করেন। আর সে সময় বিমানের ঝাঁকিতে আহত হন কয়েকজন যাত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code