ভুয়া ট্রাভেল এজেন্ট থেকে সাবধান করল ব্রিটিশ হাইকমিশন

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual2 Ad Code

লন্ডন অফিস: যুক্তরাজ্যের ভিসার আবেদনকারীদের ভুয়া ট্রাভেল এজেন্ট থেকে সাবধান হতে সতর্ক করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। ঢাকার
ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় বলেছে, ভুয়া ট্রাভেল এজেন্ট হতে সাবধান। যদি কোনো এজেন্ট অতিরিক্ত ভিসা ফি দাবি করে এবং ভিসা নিশ্চিত করার
প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি। বার্তায় আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত ভিসা ফি দাবি করা অথবা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া সংস্থার সেবা নেওয়া থেকে বিরত থাকুন। প্রতারণা বা জালিয়াতির ঘটনা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code