যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়ন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পোর্টল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর বেআইনিভাবে ধরপাকড় চালানো হচ্ছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিক্ষোভকারীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের উপর অযথা শক্তি প্রয়োগজনিত পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণ-বৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রায় দুই মাস ধরে বিক্ষোভ চলছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোসহ দেশটির বড় বড় শহর ও অঙ্গরাজ্যগুলোতে ফেডারেল পুলিশ ও সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন। তার দৃষ্টিতে বিক্ষোভকারীরা ‘সন্ত্রাসী’ ও ‘লুটেরা’! বিক্ষুব্ধরা দাস ব্যবসার সঙ্গে জড়িত ও অন্য অনেক ঐতিহাসিক ব্যক্তির মূর্তি ভাঙ্গতে থাকায় ট্রাম্প তাদেরকে দশ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন। সম্প্রতি তিনি পোর্টল্যান্ড শহরের বিক্ষোভ দমনের জন্য সেখানে ফেডারেল বাহিনী পাঠানোর আদেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code