ধোবাউড়া প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে কাজ করছে ভেটেরিনারি মেডিকেল টিম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ধোবাউড়া (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ধোবাউড়ায় পবিত্র-ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির বিভিন্ন হাটবাজারে ভেটেরিনারি মেডিকেল টিম, বাজার মনিটর্রিং ও প্রাণি স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। ক্ষতিকর রাসায়নিক/ স্টেরয়েড (হরমোন) ব্যবহার করে মোটা-তাজাকরণ গরু চিহিৃতকরণ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, হাটে হঠাৎ গরু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবা প্রদান, ক্রেতা-বিক্রেতার অনুরোধে গর্ভ যাচাই, ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা এ টিমের প্রধান কাজ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ভেটেরিনারী সার্জন ডাঃ জামরুল ইসলাম, বি এস এ আবুল কালাম, ড্রেসার আকবর আলীকে নিয়ে চার সদস্য বিশিষ্ট গঠিত মেডিকেল টিম হাটবাজারগুলোতে এ কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়াও দুই বছর অগে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রজনন করা ষাঁড় গরুটি ৬২৭ কেজি ওজন নিয়ে উপজেলায় বর্তমান সময়ে ওজনে প্রথম স্থানে রয়েছে সদর উত্তরপাড়া গ্রামের নাসির মিয়ার এই (লালু নামের) ষাঁড় গরুটি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code