করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে কম খাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে নাগরিকদের কম খাওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী হেলেন হোয়াটলি। সোমবার তিনি বলেছেন, ওজন কমাতে ব্রিটিশদের কম খাওয়া উচিত। কেননা, স্থূলতা করোনভাইরাসে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তোলে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ১৭ হাজার কোভিড-১৯ রোগীকে নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, অপেক্ষাকৃত কম ওজনের ব্যক্তিদের তুলনায় যাদের অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে; করোনায় তাদের মৃত্যুর ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ইলেকট্রনিক রেকর্ডের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ওজনের সমস্যা থাকা ব্যক্তিদের কোভিড-১৯-এ মারা যাওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। আর ওই রোগীর যদি ডায়াবেটিস বা হৃদরোগের মত সমস্যা থাকে তাহলে ঝুঁকি আরও বাড়তে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code