প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ঈদ শুভেচ্ছা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুলাউড়া উপজেলাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু। ঈদে তিনি বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Manual1 Ad Code

এক বার্তায় তিনি বলেন, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে এসেছে। করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। এবারের ঈদ এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব গুণিজনসহ পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপন ও গুণিজনকে হারিয়েছি। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই স্বাস্থবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে।

Manual6 Ad Code

তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code