মুম্বাইয়ে ভারী বর্ষণ, ট্রেন-অফিস বন্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রবল ভারী বর্ষণে ভারতের মুম্বাইয়ের অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে স্থানীয় ট্রেন, যার মাধ্যমে মুম্বাইয়ের ২ কোটি অধিবাসী যাতায়াত করেন, তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জরুরি সেবা ছাড়া সব ধরনের কার্যালয় বন্ধ রয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। সোমবার রাত এবং মঙ্গলবার সকালে প্রবল ভারী বৃষ্টিপাত হওয়ায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এবং এর আশপাশের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাই ছাড়া মহারাষ্ট্রের থানে, পুনে, রাইগড় এবং রত্নাগিরি জেলায় বুধবার (৫ আগস্ট) পর্যন্ত সতর্কতা জারি থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code