বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের নতুন কমিটি : জাকি সভাপতি লিংকন সাধারন সম্পাদক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত স্টার্লিং এভিনিউর (বাংলাবাজার) ব্যবসায়ীদের সংগঠন বাংলাবাজার বিজসেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এই কমিটিতে স্টার্লিং ফার্মেসির মালিক আব্দুল ওহিদ চৌধুরী জাকি সভাপতি ও এশিয়ান মাল্টি সার্ভিসের মালিক সাইদুর রহমান লিংকন সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। একই সঙ্গে ফ্রেন্ডস গ্রোসারির সৈয়দ সরাফিন মোর্শেদকে কমিটির কোষাধ্যক্ষ করা হয়।
নতুন কমিটির নির্বাচিত অন্যান্য নেতারা হলেন, সহ সভাপতি নীরব রেস্টুরেন্টের মালিক বখতিয়ার রহমান খোকন, সহ সভাপতি খলিল বিরিয়ানি হাউজের মালিক মোঃ খলিলুর রহমান, সহ সভাপতি গোল্ডেন প্যালেসের মালিক বিলাল ইসলাম, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, সহকারী সাধারন সম্পাদক ফোন ক্লাবের মালিক সুমন চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ ডাবল এ ডিসকাউন্টের মালিক আমিন উদ্দিন। এছাড়া দুইজন পরিচালক হলেন পসরার মালিক কামরুজ্জামন বাবু ও প্রতিদিন ফ্যাশনের মালিক বেলাল হোসেন আফজাল।

Manual1 Ad Code

উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটির সঙ্গে স্টার্লিং এর ব্যবসায়ীরা

এ সময় ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, ফ্রেন্ডস গ্রোসারির মালিক সাঈদ আল ওয়াহিদ নাজিম, বাংলা টাউনের মালিক কায়সারুজ্জামান কয়েস, ডাঃ আব্দুস সবুর, মার্কস হোম কেয়ারের আলমাস আলী, ট্যাক্স ফাইল প্রতিষ্ঠানের মালিক জিল্লুল হক, রিসপা ইসলাম এবং আল আকসার মালিক মোহাম্মদ হক শাহীন।
এর আগে আলমাস আলী, আব্দুস সবুর, জিল্লুল হক, সাঈদ আল ওয়াহিদ কায়সারুজ্জামান কয়েস, বখতিয়ার রহমান খোকন ও আব্দুল ওহিদ চৌধুরী জ্যাকির সমন্বয়ে সিলেকশন কমিটি গঠন করেন বাংলাবাজারের ব্যবসায়ীরা। তারা গঠনতন্ত্র মোতাবেক দক্ষতা ও নেতৃত্ব দেয়ার ক্ষমতাসহ নানা বিষয় যাচাই বাছাই শেষে উল্লেখিত কমিটি মনোনীত করেন।
উল্লেখ্য, ২০০৩ সালে স্টার্লিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন গঠিত হয়। স্টার্লিং এর ব্যবসায়ীদের নিয়ে ওই কমিটির প্রথম সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক নির্বচিত হন কায়সারুজ্জামান কয়েস। সম্প্রতি সংগঠনটির সভাপতি মারা যান। এরপরই এই এলাকার ব্যবসায়ীরা নতুন কমিটির প্রয়োজনীয়তা অনুভব করেন। এ লক্ষ্যে গতরাতে গোল্ডেন প্যালেসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এ এলাকার প্রায় ৫০ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভাশেষে কমিটির নাম ঘোষনা করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code