রক্তাক্ত আগস্ট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সিবগাতুর রহমান

আগস্ট এলেই বাংলাদেশের
মন কাঁদে নিরবধি,
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে গিরি ও নদী।

আগস্ট এলেই মনে পড়ে
পিতার বজ্রধ্বনি,
কে তোরা কী চাস বাংলার প্রাণ!
বল একবার শুনি?

আগস্ট এলেই মনে পড়ে
মুখোশে ঢাকা মুখ,
কুলাঙ্গারের বুলেটে বিদ্ধ
বাংলাদেশের বুক।

আগস্ট এলে আজও শুনি
শেখ রাসেলের কান্না,
সেদিন থেকে পিতাহীন হলো
লাল-সবুজের ঠিকানা।

Manual7 Ad Code

আগস্ট এলেই ভোরের পাখিরা
কান্নায় বাঁধে সুর,
থমকে দাঁড়ায় সুবহে সাদিক
আলো যায় বহুদূর।

আগস্ট এলেই অন্তরে বিঁধে
হায়েনাদের উল্লাস,
রক্তপিপাসু পিশাচ দলের
নির্মম উপহাস।

Manual7 Ad Code

আগস্ট এলেই দু’চোখের জল
নেমে আসে এই বুকে,
পঁচাত্তরে কাঁদতে পারিনি
কাঁদি আজও সেই শোকে।

Manual4 Ad Code

আগস্ট এলেই নত শিরে বলি
ক্ষমা করো হে পিতা,
জীবনের দামে ভালোবেসেছিলে
ভুলিনি তোমার কথা।

আগস্ট এলেই পথ চেয়ে থাকি
এই বুঝি এলে ফিরে,
আজও আমরা স্বপ্নে বিভোর
তোমার স্বপ্ন ঘিরে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code