করোনায় যা হয়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সম্পাদকীয়:

Manual4 Ad Code

বিপদে বন্ধুর পরিচয়- এ প্রবাদ করোনাকালে বাঙালিকে নতুন করে অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিল। একইসঙ্গে করোনার দুর্দিনে মানুষ মানবতার যৎসামান্য দেখলেও অবাক বিস্ময়ে দেখেছে কীভাবে দুর্যোগকে পুঁজি করে মানুষ লুটপাটের ফাঁদ পাততে পারে। মানুষের জীবন-জীবিকা যখন একসঙ্গে অস্তিত্ব নিয়ে সুতার ওপর দোদুল্যমান, এমন ভয়াবহ সময়েও মানুষ কতটা নির্দয় হতে পারে অবস্থা না দেখলে অনুমান করা যায় না। সঙ্গীন সাধারণ মানুষ গানের কথার মতো ‘চিন্তায় চিন্তায় কাটছে দিনটায়’।
আর ভুয়া করোনা রিপোর্ট দিয়ে (রিজেন্ট হাসপাতালের মালিক) সাহেদ গং অসহায় মানুষকে শুধু আর্থিক ক্ষতি নয়, ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। বাস্তবতায় এক সাহেদ মুখে মুখে; কিন্তু অনেক সাহেদ আছে গোপনে বা বুক ফুলিয়ে। দেরিতে হলেও সাহেদ ধরা পড়েছে- এটি স্বস্তির; কিন্তু সাহেদ কেমন করে এত ফুলেফেঁপে উঠল- এমন প্রশ্ন তো উঠতেই পারে। সাহেদের নিন্দাচর্চা এখন মানুষের মুখে মুখে; কিন্তু ভাবুন কী নিপুণতার সঙ্গেই না এ বাটপার জাতির ক্ষতি করেছে। করোনার টেস্ট ও চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গেও চুক্তি করেছে। অন্য কাগজপত্র যাই হোক না কেন, চুক্তিতে স্বাক্ষর করতে হলে পড়ে, বুঝে, সজ্ঞানেই মানুষ করে থাকে- এটাই রীতি। নানাবিধ জালিয়াতির সঙ্গে সাহেদের সংযোগ। শুধু করোনার ভুয়া সার্টিফিকেট নয় বরং করোনার চিকিৎসার জন্য অতিরিক্ত কোটি টাকার ওপরে সরবরাহের কাজ নেয়ার তদবিরও ছিল তার। সাহেদের মূল পুঁজি রাষ্ট্রের দায়িত্বশীলদের সঙ্গে সখ্য এবং হাস্যোজ্জ্ব¡ল স্থিরচিত্র। এ কথা সত্য, বড় কর্তারা নানা কারণে হয়তো তার সঙ্গে সাক্ষাৎ করছে, ছবি তুলেছে, কে ছবি তুলছে লক্ষ রাখা সম্ভব হয়নি; কিন্তু যারা এসবের সুযোগ তৈরি করে দেন; তাদের তালিকাটাও সামনে আসা প্রয়োজন। আরও প্রয়োজন তাদের নাম, যারা সাহেদকে টকশোয় রাজনৈতিক বিশ্লেষক বানিয়েছেন। কেন এত বিলম্বে সাহেদ নজরে এলো- এ প্রশ্ন উঠতেই পারে। তবে বাস্তবতার নিরিখে এ কথা সত্য, বাটপারি-জালিয়াতি যদি একটা কর্ম হয় সাহেদ তার নিপুণ কারিগর।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code