কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ দিন আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভোটাধিকার প্রয়োগ ও রাজনৈতিক অংশগ্রহণের আহ্বান।আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুইবেকের প্রাদেশিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রদেশজুড়ে প্রচার এখন তুঙ্গে। মন্ট্রিয়লের বাংলাদেশি কমিউনিটিতেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। এবারের নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—যা প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা।

Manual8 Ad Code

Saint-Laurent আসনে ক্ষমতাসীন Coalition Avenir Québec—CAQ-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহমিনা কবীর। Verdun আসনে Canadian Party of Quebec-এর প্রার্থী ড. আব্দুর রশিদ, Viau আসনে আফরুজা হোসাইন এবং Laurier-Dorion আসনে Canadian Party of Quebec-এর প্রার্থী জেনিফার গোমেজ নির্বাচনী মাঠে রয়েছেন।

Élections Québec-এর তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর মনোনয়নপর্ব শেষ হওয়ার পর প্রদেশের ১২৭টি আসনে মোট ৯০৮টি মনোনয়ন গৃহীত হয়েছে।

Manual1 Ad Code

কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে চার প্রার্থী । চারজনই আমার খুব কাছের মানুষ। মন্ট্রিয়লের পরিচিত মুখ। সবার জন্য সিবিএনএ- এবং দেশদিগন্ত মিডিয়ার পক্ষ থেকে শুভ কামনা। জয়-পরাজয় বড় কথা নয়, তাঁরা এগিয়েছেন এবং বাংলাদেশি ক্যানেডিয়ান সেটাইতো বড় গর্বের।

Manual7 Ad Code

চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ কমিউনিটির জন্য গৌরব ও সম্ভাবনার বার্তা বহন করলেও তাঁদের সামনে রয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। চারটি আসনেই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর শক্তিশালী প্রার্থী ও দীর্ঘদিনের ভোটভিত্তি রয়েছে।

তবে নির্বাচনী প্রজেকশন চূড়ান্ত ফলাফল নয়। ভোটারদের সিদ্ধান্ত, প্রার্থীদের প্রচার, স্থানীয় সমস্যা এবং শেষ মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে।

সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি Saint-Laurent। Qc125-এর ২০ সেপ্টেম্বরের প্রজেকশনে আসনটিকে ‘PLQ solide’—অর্থাৎ Quebec Liberal Party-র শক্ত ঘাঁটি হিসেবে দেখানো হয়েছে। আসনটির সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসও লিবারেলদের অনুকূলে। ফলে CAQ প্রার্থী তাহমিনা কবীরকে দীর্ঘদিনের শক্তিশালী লিবারেল ভোটভিত্তির বিরুদ্ধে লড়াই করতে

Manual4 Ad Code

চার প্রার্থীই যেন তাঁদের যোগ্যতা ও পরিকল্পনা ভোটারদের সামনে উপস্থাপনের সমান সুযোগ পান—সেদিকে কমিউনিটির সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন। তাঁদের এই অংশগ্রহণ নতুন প্রজন্মের সামনে মূলধারার রাজনীতি ও জনসেবায় এগিয়ে যাওয়ার নতুন পথ খুলে দিতে পারে।

আগামী ৫ অক্টোবর ভোটকেন্দ্রে যান—নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, সচেতনভাবে প্রতিনিধি নির্বাচন করুন এবং গণতন্ত্রকে শক্তিশালী করুন।সবার জন্য আমাদের শুভ কামনা। তাঁদেরকে সহযোগিতা বরা আমাদের কর্তব্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code