

সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে অদ্য-
১২/১১/২০১৯খ্রিঃ তারিখ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে
মহানগরীর চৌহাট্টা পয়েন্টে সকাল ১১.০০ ঘটিকায় পথসভা অনুষ্টিত হয়। উক্ত
কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ,
অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব নিকুলিন চাকমা, অতিঃ উপ-পুলিশ

কমিশনার (ট্রাফিক-উত্তর),জনাব জ্যোতির্ময় সরকার, সহকারী পুলিশ কমিশনার
(ট্রাফিক) জনাব আবুল খয়ের, জনাব মোঃ মুহিবুর রহমান টিআই(প্রশাসন),
টিআই/নিখিল জীবন চাকমা, টিআই/হাবিবুর রহমান, টিআই/হানিফ মিয়া,
সার্জেন্ট/হৈমন্তী সরকার সার্জেন্ট/নুরে আলম সিদ্দিকী, সার্জেন্ট/তানভীর
আহমদ, সার্জেন্ট/ফাহাদ চৌধুরী।
কর্মসূচী চলাকালীন মাইকিং এবং লিফলেট বিতরণের এর মাধ্যমে মটরযান
আইন-২০১৮ এর অপরাধ এবং শাস্তি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং
সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে জনসাধারণকে জানানোর লক্ষ্যে সিলেট
মহানগরীর প্রতিটি পয়েন্টে বিলবোর্ড স্থাপন করা হয়।