বই পড়তে গিয়ে আটক চোর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ন্টারন্যাশনাল ডেস্ক: চুরি করতে এসে বই পড়ায় মজে গেলো এক চোর। ভুলে গেলো ঠিক কি করতে এসেছিল সে। গ্রিক পুরানের ওই বইটিতে সে এতটাই মজেছিল যে, বাড়ির মালিকের কাছে ধরা পড়ে যেতো হলো জেলে। ইতালির রোমে এমনই মজার এক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Manual7 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়িটিতে চুরি করার সময় হঠাৎ তার চোখ পড়ে গ্রিক পুরানের ওই বইটিতে। চুরির মাঝেই বইটি হাতে নিয়ে কখন যে গ্রিক পুরানের দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেললো তা বুঝতেই পারেনি বইপ্রেমী ওই চোর। হুশ ফিরলো ধরা পড়ার পর। ইতালির প্রাতি জেলার ওই বাড়িটিতে বেলকনি দিয়ে প্রবেশ করেছিল ৩৮ বছর বয়সী অভিযুক্ত। শোবার ঘরে বিছানার কাছে টেবিলে হোমারের ইলিয়াড বিষয়ক বইটি চোখে পড়ে তার।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code