ইউক্রেন থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

কানাডা প্রতিনিধি: ইউক্রেনে মোতায়েন কিছু সেনাসদস্যকে অস্থায়ীভাবে ইউরোপের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। স্থানীয় সময় গতকাল রোববার এই ঘোষণা দেয় কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এএফপির।
কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশটিতে মোতায়েন কানাডার কিছু সেনাকে অস্থায়ীভাবে সরিয়ে নেওয়ার মানে এই নয় যে ইউক্রেনে কানাডার সামরিক মিশন শেষ হচ্ছে। কানাডা তার সশস্ত্র বাহিনীর সদস্যদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউক্রেন থেকে কত সেনাকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এবং ইউরোপের কোন দেশে স্থানান্তরিত হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি অটোয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code