ঢাকায় ২২ কোম্পানির বাস চলবে ৪২ রুটে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ঢাকায় অন্য জেলার বাস আর ঢুকতে পারবে না। তারা ঢাকার প্রবেশপথের কাছে টার্মিনালে যাত্রী নামিয়ে আবার গন্তব্যের জেলায় চলে যাবে। ২৯১ রুটে চালু থাকা গণপরিবহনগুলোকে ৪২ রুটে আনার কাজ চলছে। আর এসব রুটে আড়াই হাজার বাস মালিকের সমন্বয়ে গঠিত ২২ কোম্পানির সাড়ে চার হাজার বাস চলাচল করবে। এতে যানজট কমার পাশাপাশি ঢাকার মধ্যে বাড়তি চাপও কমে আসবে। বাস সার্ভিসেস রোড রিস্ট্রাকচারিং অ্যান্ড ক্ল্যাস্টারিং রিপোর্টে এমন প্রস্তাব করা হয়েছে। আজ দুপরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে এসব কথা জানান দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৈঠকে উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম অনলাইনে সংযুক্ত থেকে তার মতামত তুলে ধরেন।

Manual5 Ad Code

মেয়র তাপস বলেন, ‘নগরবাসীর জন্য শৃঙ্খলা ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে বাস রুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে। কমিটির কাজের অগ্রগতিও অনেক দূর এগিয়েছে। আমরা মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ২৯১টি রুটকে কমিয়ে ৪২টি রুটে আনার প্রস্তাব করেছি। যেখানে ঢাকায় চলাচলরত সাড়ে ৪ হাজার গাড়ির ২৫০০ মালিককে ২২টি কোম্পানির অধীনে আনা হবে। এটা সম্পন্ন করতে পারলে যানজট অনেকটা কমে যাবে। পাশাপাশি ঢাকার পার্শ্ববর্তী শহর যেমন গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা গাড়িগুলোর জন্য শহরের বাইরে করা হবে নির্ধারিত টার্মিনাল। যেখানে যাত্রী নামানোর পর আবার নিজ শহরে সেগুলো ফিরে যাবে। এতে যানজট কমবে, আবার শহরের বাড়তি চাপও কমবে।
সভায় উপস্থিত ছিলেন ডিএমপি পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. এহসানে এলাহী, রাজউক চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code