

মৌলভীবাজারে বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে বড়লেখা উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা এবং সাধারণত মানুষের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব হাজি রহমত আলী সাহেবের সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলাম জিবুর পরিচালনায়ন জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব সোয়েব আহমদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন। এছাড়াও
উপস্থিত ছিলেন শামসুল ইসলাম পুতুল, শামসুল ইসলাম সাহেব, ইঞ্জিনিয়ার খালিক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।