১১ বছর পর বড় মন্দার কবলে যুক্তরাজ্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় মন্দার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য।

Manual6 Ad Code

 

করোনাভাইরাসের কারণে লকডাউন জারি করার পর এপ্রিল থেকে জুন মাসের অর্থনীতিতে এই মন্দার ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

খবরে বলা হয়, বছরের প্রথম তিনমাসের তুলনায় এই সময়ে অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়ে যায়। তবে কর্মকর্তারা বলছেন, জুন মাসে চলাচলে নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর অর্থনীতি আবার সচল হয়ে উঠেছে।

২০০৯ সালের পর যুক্তরাজ্যের অর্থনীতিতে এমন পতন দেখা যায়নি।

Manual6 Ad Code

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানবিষয়ক কার্যালয় (ওএনএস) জানিয়েছে, সেবা খাতে সবচেয়ে বেশি অর্থনৈতিক পতন দেখা গেছে।

Manual6 Ad Code

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত কয়েকমাস দোকানপাট, কল-কারখানা ও নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এমন অবস্থায় থমকে পড়ে দেশটির অর্থনীতি।

Manual8 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code