বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না সরকার : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হোক, সেটা আমরা চাই না। আমরা চাই বিচারের মাধ্যমে তার (অপরাধীর) শাস্তি হোক। তবে মাঝে মধ্যে এক দুইটি দুর্ঘটনা ঘটে যায়। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার বাইশটিলা জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসব কথা বলেন।

Manual5 Ad Code

করোনা পরিস্থিতিতে শাহেদ, সাবরিনার মত অপরাধীদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও দুর্নীতি হয়। আমাদের দেশে যখনই অন্যায়-দুর্নীতি হয় তখনই সরকার শক্ত হাতে দমন করে। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলাবাহিনী অপরাধীদের কঠোরভাবে দমন করে।

Manual3 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, দেশে করোনার প্রাদুর্ভাবের শুরুতে আমরা যখন ভেন্টিলেশন, মাস্ক, পিপিই এসব নিয়ে ব্যতিব্যস্ত; তখন আমাদেরকে প্রধানমন্ত্রী বললেন- আপনারা এগুলো নিয়ে ব্যস্ত থাকেন অসুবিধা নাই। তবে দেশে একটি মানুষও যেন এই করোনাকালে না খেয়ে থাকে না। তিনি সেদিকে তীক্ষ্ম নজর রাখতে সবাইকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, অনেকে আছে যাদের নাম অনুদানের তালিকায় নেই, তারাও যেন সহযোগিতা পায়। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মোতাবেক কাজ করেছি এবং যার ফলে এই মহামারির দীর্ঘদিনের কঠিন পরিস্থিতিতেও দেশে একজন মানুষও না খেয়ে থাকেননি।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, দেশে পানি ও মানুষ দুটো সম্পদ। এই দুটি সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। করোনাকালে প্রবাসীদের দেশে ফেরার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থানের অভাব না হয়, সেভাবে দেশকে গড়ে তুলতে হবে। রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এন্ড রিসোর্ট এমন একটি কর্মসংস্থানের ক্ষেত্র। এখানে এলাকার বহুলোক কাজ করতে পারবেন। এটি অত্যন্ত খুশির বিষয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code