শ্রীলংকান ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হলেন জয়াবর্ধনে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে দেশটির জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ক্রীড়া পরিষদের ১৪ সদস্যের কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি ও সর্বোচ্চ রান সংগ্রহ করা কুমার সাঙ্গাকারাকেও।

Manual4 Ad Code

শ্রীলংকান সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা বর্তমানে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার শ্রীলংকান ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে দেশটির ক্রীড়া পরিষদের নতুন সদস্য নিয়োগ দেন। ১৪ সদস্যের এ কমিটি আগামী দুই বছর দেশের ক্রীড়া উন্নয়নে কাজ করবে।

Manual4 Ad Code

মাহেলা জয়াবর্ধনে দেশের হয়ে ১৪৯টি টেস্ট, ৪৪৮টি ওয়ানডে আর ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। শ্রীলংকার হয়ে দ্বিতীয় আর আন্তর্জাতিকে চতুর্থ সর্বোচ্চ ২৫ হাজার ৯৫৭ রান সংগ্রহ করেন মাহেলা। তিনি ক্যারিয়ারে ৬৫২ মাচে ৫৪টি সেঞ্চুরি করেছেন।

Manual2 Ad Code

ব্যক্তিগত পারফরম্যান্সের মতো অধিনায়ক হিসেবেও সফল জয়াবর্ধনে। তার অধিনায়কত্বে ২০০৭ সালে বিশ্বকাপের ফাইনালে খেলে শ্রীলংকা। শিরোপার দুয়ারে গিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় লংকানরা।

মাহেলার চেয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে সফল কুমার সাঙ্গাকারা। শ্রীলংকার হয়ে ৫৬০ ম্যাচে সর্বোচ্চ ৬৩টি সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ হাজার ১৬ রান সংগ্রহ করেছেন তিনি। সাঙ্গাকারার নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে ভারতের কাছে হেরে যায় শ্রীলংকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code