শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন .

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ উপজেলায় মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ নিয়োগ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ করেছেন মাদরাসা কর্তৃপক্ষ। এক সংবাদ সম্মেলন করে মিথ্যা বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল, সহকারি অধ্যাপক ও সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ। তাদের দাবি অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা নীতিমালা অনুসরণ করেই হয়েছে। এখানে কোন ধরণের অনিয়ম হয়নি।
শনিবার (২২আগস্ট) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা। মাদরাসার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুল মুনিম আল হোসাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়ে যুগে যুগে সুনামের সাথে মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স¤প্রতি একটি কূচক্রীমহল মাদরাসার মানসম্মান নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তন্মধ্যে গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচনে পরাজিত প্রার্থী মোঃ লিলু মিয়া অন্তরজ্বালা থেকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে নানা রকম কুৎসা রটাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২০ আগষ্ট স্থানীয় দৈনিক ‘আমার হবিগঞ্জ’ পত্রিকায় ‘শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ’ শিরোনামে সংবাদটি তাদের দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।
ভাইস প্রিন্সিপাল আরো বলেন- গত ২৫ জুলাই অধ্যক্ষ পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোঃ সাহাবউদ্দিন অধ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্ত হয়েছে।
এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়ম বা আর্থিক লেনদেন হয়েছেন মর্মে কেউ ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারলে আমাদের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা পুরষ্কৃত করা হবে বলে চ্যালেঞ্জ দিয়েছেন মাদরাসার তিন শিক্ষক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুনিম আল হোসাইন বলেন, নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে এবং নীতিমালা অনুসরণ করেই হয়েছে। কাল্পনিক সংবাদটি প্রকাশ করায় তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাদরাসার সহকারি অধ্যাপক মোঃ সাগর উদ্দিন ভুইয়া, সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাহাব উদ্দিন।
এসময় প্রেসক্লাবে সভাপতি আ.স.ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code