বৈরি আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী ) :
বৈরী আবহাওয়ার কারণে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়ার নৌপথে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সঙ্গে প্রচন্ড ঝড়ো বাতাসের কারণে নদী উত্তাল হওয়ায় ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেয় বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।
সামুদ্রিক জোয়ারের প্রভাবে পদ্মায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় এখনো পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এখনো নদীতে তীব্র স্্েরাত রয়েছে। এমতাবস্থায় সকাল থেকেই প্রচন্ড বাতাস ও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নদী উত্তাল হয়ে ওঠে। এ কারণে নৌ দূর্ঘটনা এড়াতে কতৃপক্ষ সকাল ৮টা থেকে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। এ সময় লঞ্চঘাট দিয়ে নদী পাড়ি দিতে আসা যাত্রীদের বিকল্প পথে ফেরিতে নদী পাড়ি দিতে বলা হয়।
পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দের গেজ রিডার ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সামুদ্রিক জোয়ারের প্রভাবে এভাবে পুনরায় পানি বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত চলছে। পদ্মা নদীও উত্তাল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চে যাত্রী পারাপার বন্ধ থাকবে। লঞ্চযাত্রীদের বিকল্প পথে ফেরিতে নদী পাড়ি দিতে অনুরোধ করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code