পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে মোংলা পোর্ট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

মোংলা (বাগেরহাট) :
আকস্মিক নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর পাড়ে নির্মিত পৌরসভার মেরিন ড্রাইভ সড়কটি চরম ঝুঁকিতে রয়েছে। পৌর শহরের কুমারখালী থেকে শুরু করে কাইনমারী পর্যন্ত ৫ কিলোমিটারের এ মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণ করে মোংলা পোর্ট পৌরসভা। পৌর কর্তৃপক্ষের নির্মিত এ মেরিন ড্রাইভ সড়কটি পৌর শহর রক্ষা বাঁধ হিসেবে কাজ করছে। সেই সাথে পৌর শহরের কুমারখালী, ঠাকুরানী ও কাইনমারী খালের উপর নির্মাণ করা হয়েছে তিনটি স্লুইস গেইটও। মেরিন ড্রাইভ সড়ক ও স্লুইস গেইটের ফলে এখন আর আগের মত দিনে রাতে পৌর শহর প্লাবিত হচ্ছেনা। তবে গত কয়েকদিন ধরে চলে আসা টানা বৃষ্টিপাত ও লঘুচাপের প্রভাবে মোংলার পশুর এবং মোংলা নদীর পানি আড়াই থেকে তিন ফুট বৃদ্ধি পাওয়ায় পানির চাপে চরম ঝুঁকিতে রয়েছে এই মেরিন ড্রাইভ সড়ক ও স্লুইস গেইট তিনটি। নদীর পানি স্লুইস গেইট দিয়ে পৌরসভার অভ্যন্তরের খালে প্রবেশ বন্ধ রাখায় স্লুইস গেইট এলাকায় এবং মেরিন ড্রাইভ সড়কে পানির চাপ ভয়াবহতা রুপ নিয়েছে। কারণ স্লুইস গেইটের ভিতরের অংশ নিচু ও নিচু জায়গায় কোন পানি না থাকা বাহিরের পানির চাপ রয়েছে। তারপরও প্রচন্ড চাপে স্লুইস গেইট ভিতরে প্রবেশ করা পানিতে পৌর শহরের নি¤œাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে বেশি ঝুঁকিতে রয়েছে কাইনমারী স্লুইস গেইট ও কাইনমারী এলাকার মেরিন ড্রাইভ সড়ক। ইতিমধ্যে কাইনমারী স্লুইস গেইট এলাকায় বড় ধরণের ভাঙ্গণ ধরেছে।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, আকস্মিক নদীতে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে তাতে মেরিন ড্রাইভ সড়কটির বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কতিপয় লোকজন মেরিন ড্রাইভ সড়কের পাশ দিয়ে মাটি খনন করে নিয়ে যাচ্ছে এবং অনেক জায়গার ব্লক নষ্ট করার পাশাপাশি ব্লক সরিয়ে ফেলছে এতে যে কোন সময় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। এছাড়া স্লুইস গেইটের উপরও প্রচন্ড চাপ পড়ছে যাতে যখন তখন এটির ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code