নির্বাচনের আগে পদত্যাগের ঘোষণা ট্রাম্প উপদেষ্টার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কঠিন পরীক্ষার মুখোমুখি ডোনাল্ট ট্রাম্প। এমন সময় প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘ দিনের উপদেষ্টা কেলানে কনওয়ে ঘোষণা দিয়েছেন পদত্যাগের।

 

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের প্রার্থী জো বাইডেন আর রিপাবলিকানদের ট্রাম্প লড়াই এখন তুঙ্গে। তবে ভোটের মুখে বারবারের মতো এবারও ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার পদত্যাগ করতে চলছেন ট্রাম্পের উপদেষ্টা কেলানে কনওয়ে।

জানা যায়, ট্রাম্পের সঙ্গে প্রথম থেকেই ছিলেন কেলানে। ২০১৬ সালে ট্রাম্পের প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু এবার পরিবারকে সময় দেওয়ার জন্য পদত্যাগ করছেন ট্রাম্পের এই উপদেষ্টা।

Manual6 Ad Code

খবরে বলা হয়, কঠোর ট্রাম্প বিরোধী কেলানে কনওয়ের স্বামী জর্জ কেনওয়ে। এর আগে ট্রাম্প উপদেষ্টার স্বামী টুইটারে প্রশ্ন তোলেন ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে। এমন কি কনওয়ের ১৫ বছরের মেয়েও টুইটারে মাকে নিয়ে লিখেছে। এর ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত ঘোষণা করলেন কেলানে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

এই মাসেই পদত্যাগ করার ঘোষণা দিয়ে কেলানে কনওয়ে জানিয়েছেন, এটা সম্পূর্ণ তার পছন্দ, তার বক্তব্য। তিনি সঠিক সময়ে ভবিষ্যৎ চিন্তার কথা ঘোষণা করবেন। সিএনবিসি।

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code