সাঘাটা বন্যা দূর্গতের মাঝে ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সাঘাটা (গাইবান্ধা) :
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল রবিবার বন্যা দূর্গত প্রায় ২শ’ ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।
এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিঠুন কুন্ডু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল প্রমুখ।
এছাড়া ওই মুন্সিরহাট নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি। এ সময় পানি উন্নয়ন বোর্ডে এস.ডি রেজাউল করিম, আ’লীগ সাঘাটা ইউনিয়ন সভাপতি ফরহাদ হোসেন, রানা সওদাগর প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code