ডিমলা বিএমএফএস কমিটি গঠন, সভাপতি ফজলু-সম্পাদক সুজন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

ডিমলা (নীলফামারী) :

Manual4 Ad Code

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

Manual5 Ad Code

বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সোমবার দুপুরে ডিমলা প্রেসক্লাবে ডিমলা উপজেলায় কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ডিমলা উপজেলা বিএমএসএফ’র আহবায়ক কমিটির সদস্য সরদার ফজলুল হক ও জসিম উদ্দিন নাগর। এতে মোট ২৮টি ভোটের মধ্যে ২৪টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি সরদার ফজলুল হক। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় দৈনিক জনতা পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি মহিনুল ইসলাম সুজন ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় দৈনিক প্রথম খবরের নুরনবী ইসলাম মানিক নির্বাচিত হয়েছে। এ সময় ডিমলা প্রেসক্লাবের সভাপতি ও ডিমলা উপজেলা বিএমএসএফ’র আহবায়ক মাজহারুল ইসলাম লিটন, সদস্য সচিব সহিদুল ইসলাম, ডিমলা প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন কবীর, আলতাফ হোসেন চৌধুরীসহ বিএমএসএফ’র সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিফোরাম(বিএমএসএফ)এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বলেন, ডিমলা উপজেলায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও দাবি আদায়ে আগামী ১ বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code