রৌমারীতে আশা’র ত্রাণ সামগ্রী ইউএনওর কাছে হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

রৌমারী (কুড়িগ্রাম) :
সারা দেশের ন্যায় করোনা ভাইরাস কোভিট-১৯ পরিস্থিতি মোকাবেলায় কুড়িগ্রামের রৌমারীতে আশা সংস্থার উদ্যোগে ২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরানের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন আশা সংস্থার আরএম শেফারুল ইসলাম।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেট ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল এবং ১ কেজি লবন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, আশা সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম আজাদ ও রাশেদুজ্জামান রাশেদসহ রৌমারী শাখার সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code