ফুলবাড়ী প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা স্বকল্প সোসাইটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার ও ক্র্যাচ বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সকাল ১০টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় পৌরএলাকার কাটাবাড়ীস্থ ডি.কে ক্লাবে আয়োজিত সহায়ক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বকল্প সোসাইটির সভাপতি তোজাম্মেল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বকল্প সোসাইটির পরিচালক মো. আব্দুল কাইয়ুম।

Manual1 Ad Code

শেষে আনুষ্ঠানিকভাবে ৬ জন শারিরীক শিশু প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ৭ জন ব্যক্তিকে ক্র্যাচ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code