হাতীবান্ধায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

হাতীবান্ধা (লালমনিরহাট):
লালমনিরহাটের হাতীবান্ধায় আসছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা হলরুমে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নাঈম হাসানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয় । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সামীমা সুলতানা,থানা অফিসার ইনর্চাজ উমর ফারুক, স্থানীয় প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নাঈম হাসান জানান, আসছে ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে এবার হাতীবান্ধা উপজেলায় ২৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১মাস বয়সী ৩হাজার ৭৮০জন শিশুকে ১টি করে নীল রঙ্গের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৭হাজার ৭০০জন শিশুকে ১টি করে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, ওই দিন কোন শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বঞ্চিত হলে পরর্বতী যে কোন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওই ক্যাপসুল খাওয়ানোর সুযোগ পাবেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code