ফেনী বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সেমিনার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

ফেনী প্রতিনিধি :
জেনে বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার গতকাল মঙ্গলবার ফেনী জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

Manual8 Ad Code

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ ও উপজেলা প. প. কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী।

Manual7 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ
নিজাম উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন মোল্লা।

Manual5 Ad Code

আরো বক্তব্য রাখেন- ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা ওমর হায়দার, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, ট্রাভেল এজেন্সির আবু আল আনছারী প্রমুখ।

Manual5 Ad Code

সেমিনারে উপজেলা পরিষদে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code