নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের খাবার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক : কভিড-১৯ এর সর্বনাশা কালো থাবায় দুনিয়া জুড়ে মানুষের আর্তনাদ দিন দিন বেড়েই চলছে। এই দূর্যোগে মধ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট আর্ত-পীড়িত ক্ষুধার্ত মানুষের সেবায় অবিরাম সেবা দিযে যাচ্ছে। গত এপ্রিল হতে পাঁচ বার কুইন্সের বিভিন্ন জায়গায় কম্যুনিটি বোর্ড-৩ এবং কুইন্স ডিস্ট্রিক এর্টনী অফিস থেকে প্রাপ্ত সামগ্রী জনগণের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের নিজস্ব তহবিল হতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে।
গত ২৭ আগষ্ট বৃহস্পতিবার জ্যামাইকাস্থ সার্টফিন এবং ১১১ এভিনিউ তিতাস গ্রোসারীর সম্মুখে একশ পরিবারকে স্বাস্থ্য সম্মত খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল ওমেন অ্যাডরিয়েন এডাম্স এর সহকারী ক্যাথরিন মুনি, বিশেষ অতিথি জে.বি.বি. এর প্রাক্তন সভাপতি তিতাস ডিপাটমেন্টাল স্টোরের কর্ণধার আবুল ফজল দিদার। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ) বলেন, কভিড-১৯ এ সামাজিক দূরত,¡ মাস্ক ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা মরণব্যাধি করোনাকে জয় করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে আসছি। ভবিষ্যতে আরও ব্যাপক বিস্তৃতে কম্যুনিটি সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পরবর্তী কর্মসূচী বাংলাদেশকে নিয়ে।
কাউন্সিল ওমেনের সহকারী চীফ অব স্টাফ ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ভেডলপমেন্টকে সর্বাত্মক সাহায্যের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে সেন্সাসের সদস্য হওয়ার অনুরোধ করেন।
আবুল ফজল দিদার কম্যুনিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে কোন সমস্যার মোকাবেলায় ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ কে সর্বাত্মক সাহায্যের আশ্বাস প্রদান করেন। তিনি অনুষ্ঠানটির স্পন্সর করেন। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code