ব্রিটেনের শতবর্ষী ক্যাপ্টেন টম মুরের পায়ে হেঁটে ১২০ কোটি পাউন্ডের তহবিল সংগ্রহ 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
লন্ডন ( যুক্তরাজ্য) অফিস :
সম্প্রতি শতবছরে পদার্পণ করেন ব্রিটেনের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টম মুর।
করোনাভাইরাসের বৈরীসময়ে তিনি নিজে কিছু একটা করতে চেয়েছিলেন। আসতে চেয়েছিলেন মানবিককল্যানে । সেই চিন্তা থেকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন ১০০ পা হেঁটে সে দেশের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) কর্তৃপক্ষের জন্য হাজারখানেক পাউন্ডের তহবিল সংগ্রহ করে দেবেন।
Manual5 Ad Code

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১০০ পা হাঁটার আগেই তিনি ১২০ কোটি পাউন্ড সংগ্রহ করে ফেলেছেন।

Manual3 Ad Code

টম মুর গত মাসের শুরুর দিকে এই তহবিল গড়াতে উদ্যোগী হন।
জাস্ট গিভিং ডট কম সাইটের মাধ্যমে এই তহবিলের গড়ার কাজ শুরু হয়। প্রথমে লক্ষ্য ছিল এক হাজার পাউন্ড।

সেই অর্থ তুলে দেওয়া হবে ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের হাতে। ক্যাপ্টেন মুরের তহবিল গড়ার উদ্যোগে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসতে শুরু করে।
মুর প্রতিদিন অন্তত ১০ পা হেঁটে তাঁর ১০০ পদক্ষেপের লক্ষ্য পূরণ করতে চেয়েছিলেন।

তবে ১০০ পা হাঁটার আগেই এক হাজার পাউন্ড উঠে আসে। তহবিলের লক্ষ্য পূরণ হয়ে গেলেও তিনিও যেমন ১০০ পা হাঁটার আগে থামেননি, তেমনি তহবিলও এক হাজার পাউন্ডে থেমে থাকেনি।

Manual5 Ad Code

৬ এপ্রিল তিনি ১০০ পা হাঁটার লক্ষ্য পূরণ করে ফেলেন। আর এখন পর্যন্ত তার তহবিলে পড়েছে ১২ মিলিয়ন পাউন্ড (১০৬ কোটি টাকা)। গোটা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ এই তহবিলে দান করেছেন।

Manual2 Ad Code

যারা তার উদ্যোগকে সফল করেছেন ক্যাপ্টেন মুর তাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল হেল্থ সার্ভিসের কর্মীদেরও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code