সুস্থ থাকতে সকালে ব্যায়াম করুন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সকালে ঘুম থেকে ওঠা ও ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। এতে দিনের শুরুটা অলসতাও কাটে।

Manual8 Ad Code

এ বিষয়ে ঢামেক টেলিমেডিসিন বিভাগের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ যায়েদ হোসেন যুগান্তরকে বলেন, সকালে ঘুম থেকে উঠে শরীরচর্চা করা স্বাস্থ্যের জন্য ভালো। তবে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে এমন নয়। সহজ কিছু ব্যায়াম আছে, যা আপনি করতে পারেন।

Manual3 Ad Code

আসুন জেনে নিই সকালের সহজ একটি ব্যায়াম সম্পর্কে-

Manual1 Ad Code

কী ব্যায়াম করবেন-

দুই পা সামনে রেখে চেয়ারে সোজা হয়ে বসুন ও দুই হাত কোলে রেখে মাথা ও ঘাড় সোজা রাখুন।
এর পর এক পা মাটিতে চেপে রেখে অন্য পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে মেরুদণ্ড টান টান করুন। এখন শ্বাস নিতে নিতে এই অবস্থানে থেকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে।

অন্য পায়েরও একইভাবে বুড়ো আঙুলে ভর দিয়ে শ্বাস ছেড়ে পূর্বের অবস্থানে ফিরে আসুন।

একসঙ্গে দুপায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে শ্বাস টানুন। শ্বাস ছেড়ে আসন শুরুর অবস্থানে ফিরে আসুন।

Manual7 Ad Code

ঘুম থেকে উঠে ৫ থেকে ৭ বার এই ব্যায়াম করলে মাংসপেশি মজবুত হয়, ক্লান্তি দূর হয়, শরীর ঝরঝরে লাগে ও হাঁটাচলা সহজ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code