প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে দেশের পাট ও পাটজাত পণ্য

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে দেশের পাট ও পাটজাত্য পণ্য। ফলে আশঙ্কাজনক হারে কমছে এসব পণ্যের রপ্তানি। গত ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে মে পর্যন্ত (১১ মাস) রপ্তানি কমেছে ৭ দশমিক ৫৩ শতাংশ, যা একই সময়ে রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৩ শতাংশ কম হয়েছে। চলতি অর্থবছরে জুলাই থেকে মে মাস পর্যন্ত পাট এবং পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় ৯৩ কোটি মার্কিন ডলার। কিন্তু এ সময় রপ্তানি হয়েছে প্রায় ৭৯ কোটি মার্কিন ডলার, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৮৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ীদের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কোনো সুখবর নেই। তাছাড়া এসব পণ্যের ব্যবসায়ীরা পর্যাপ্ত ঋণ পাঁচ্ছে না। সরকার তৈরি পোশাক খাতে সহজ শর্তে ৩ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। ব্যাংক সেখানে বছরে চার্জ করে। আর পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ীদের ১১-১২ শতাংশ সুদে ঋণ নিতে হয়। সেটি এখন আবার বাড়ানো হয়েছে। আর সুদ চার্জ করে প্রতি তিন মাসে। অথচ প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক বাজারে যেসব দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা, তাদের তুলনায় এদেশের মেশিনারিজ অনুন্নত। তাছাড়া পাট পণ্যকে প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী চিঠি দিয়ে নির্দেশনাও দিয়েছেন। কিন্তু আমলারা সেটি এখনো করেননি। ফলে ব্যবসায়ীরা বেশকিছু সুবিধা থেকে বঞ্চিত। এতে করে আগ্রহ হারাচ্ছেন এ খাতের ব্যবসায়ীরা।

Manual6 Ad Code

সূত্র জানায়, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের পাটজাত পণ্যে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ ২০২২ সালের ৩০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ বছর বৃদ্ধি করেছে। বিজ্ঞপ্তির নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশের উৎপাদকদের পাটপণ্য রপ্তানিতে ভিন্ন ভিন্ন হারে শুল্ক প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে (যদি না এ সময়ের আগে তা প্রত্যাহার, বাতিল বা সংশোধন করা হয়) কার্যকর হবে এ শুল্ক, যা ভারতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। ২০১৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ থেকে পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদে প্রতি টনে ১৯ দশমিক ৩০ থেকে ৩৫১ দশমিক ৭২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করে ভারত। ২০২২ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার একদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে মেয়াদ বাড়ানো হয়। এর ফলে দেশটিতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি কার্যত শূন্যের কাছাকাছি নেমে এসেছে।

Manual5 Ad Code

সূত্র আরো জানায়, ভারতে অ্যান্টি-ডাম্পিং শুল্কের কারণে সেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা বাজার হারিয়েছে। অন্যদিকে বহুবার সরকারকে বলা হয়েছে সমুদ্র পথে পাট পণ্য রপ্তানির পথ সহজ করতে, দেশগুলোর সঙ্গে কথা বলতে। কিন্তু সেটি না হওয়ায় ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হয়। তার মধ্যে একটি হচ্ছে পরিবহন খরচ এবং ট্রাকের সংখ্যা নিয়ে দুই পক্ষের ভিন্ন মত। অনেক সময় দেখা যায় বাংলাদেশ থেকে পাঠানো হয় ১৫ ট্রাক কিন্তু তারা বলে ৫ ট্রাক, ১০ ট্রাক। এ নিয়ে এদেশের ব্যবসায়ীদের তেমন কিছু করার থাকে না। কিন্তু এটা যদি সমুদ্র পথে যেত, তাহলে এসব করার সুযোগ থাকত না।

Manual8 Ad Code

এদিকে পাট ও তুলার মিশ্রণে তৈরি হচ্ছে সুতা (ভেসিকল)। পাট কাটিংস ও নিম্নমানের পাটের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে নারকেলের ছোবড়া মিশিয়ে জুট জিওটেক্সটাইল উৎপন্ন হয়। তাছাড়া পাটখড়ি থেকে উৎপাদিত ছাপাখানার বিশেষ কালি, চারকোল এবং পাট পাতা থেকে উৎপাদিত ভেষজ পানীয় রপ্তানি পণ্য হিসেবে বিশ্ববাসীর কাছে জনপ্রিয়তা লাভ করেছে। পাট দিয়ে তৈরি হচ্ছে শাড়ি, লুঙ্গি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাহারি ব্যাগ, খেলনা, শো-পিস, ওয়ালমেট, আলপনা, দৃশ্যাবলি, নকশিকাঁথা, পাপোশ, জুতা, স্যান্ডেল, শিঁকা, দড়ি, সুতলি, দরজা-জানালার পর্দার কাপড়, গহনা ও গহনার বাক্সসহ নানা পণ্য। এ ধরনের ২৩৫ রকমের আকর্ষণীয় ও মূল্যবান পণ্য জাহাজে চড়ে বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমনকি বাংলাদেশের পাট এখন পশ্চিমা বিশ্বের গাড়ি নির্মাণ, পেপার অ্যান্ড পাল্প, ইনসুলেশন শিল্প, জিওটেক্সটাইল হেলথ কেয়ার, ফুটওয়্যার, উড়োজাহাজ, কম্পিউটারের বডি তৈরি, ইলেকট্রনিকস, মেরিন ও স্পোর্টস শিল্পে ব্যবহৃত হচ্ছে। চলতি অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০২ কোটি মার্কিন ডলার। অর্থবছর শেষে হওয়ার ঠিক আগের মাসে নেতিবাচক রপ্তানির ফলে এ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। মূলত সরকারের নীতিসহায়তা না পাওয়া এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর ফলে ব্যবসায়ীরা পাট ও পাটজাত পণ্যে আগ্রহ হারাচ্ছেন।

সুত্র: দৈনিক ইনকিলাব

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code