ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল: মেডিক্যাল বোর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

Manual5 Ad Code

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মেডিক্যাল বোর্ডের প্রধান ও রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার রক্তচাপ, পালস, রক্তে অক্সিজেন সবই স্বাভাবিক আছে। এছাড়া রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তার জ্ঞানের মাত্রা শতভাগ ঠিক আছে।

Manual2 Ad Code

তিনি বলেন, আজ থেকে ওয়াহিদাকে ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। এটি দেওয়ার পর রোগীর অবস্থা কোন দিকে যায় দেখা হবে। তবে মাথায় কিছুটা ব্যথা আছে বলে আমাদের জানিয়েছেন ওয়াহিদা। যেহেতু তার মাথায় অনেকগুলো আঘাত আছে তাই ব্যথা কিছুটা থাকবে। ধীরে ধীরে ব্যথা কমে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code