নিউইয়র্কে কোর ভিশন ফাউন্ডেশন-আশা’র পিঠা উৎসব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক : কোর ভিশন ফাউন্ডেশন এবং আশা আয়োজিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিঠা উৎসব শেষ হয়েছে। ব্রঙ্কস’র খলিল বিরিয়ানী হাউস, ল’ অফিস অব অ্যান্দ্রে পার্ক, কেলার উইলিয়াম্স রিয়েলটি ল্যান্ডমার্ক ছিল এ পিঠা উৎসবের সহ আয়োজক। গত ১৬ নভেম্বর কোর ভিশনের জ্যাকসন হাইটসস্থ নিজস্ব কনভেশন হলে প্রতিযোগিতামূলক এই পিঠা উৎসব বিকেলে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। পিঠা উৎসবে কোর ভিশন ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি সমাপ্ত সামার সকার ক্যাম্প’ এর অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়।

Manual7 Ad Code

কোর ভিশনের নির্বাহী পরিচালক নাজ ইসলামের পরিচালনায় পিঠা উৎসবে স্বাগত বক্তব্যে ‘আশা’ (অটিজম সোসাইটি হ্যাবিটেশন এ্যাসোসিয়েশন)’এর নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান বলেন, আমরা অটিস্টিকদের নিয়ে কাজ করি। এই কাজে কোরভিশন ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা রাখছে।

 

 

তিনি বলেন, আমরা অটিস্টিকদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে কাজ করি। তারাও যে সমাজের অংশ তা প্রমাণে আমরা সচেষ্ট। তাদেরকে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার জন্য কাজ করি।

Manual4 Ad Code

আশার নির্বাহী পরিচালক বলেন, এই অনুষ্ঠানে আদিবাসহ বেশ কিছু ‘অটিস্টিক’ এসেছেন। তারা এখানে সংগীত পরিবেশন করবেন। এটা আমাদের সাফল্য।

Manual7 Ad Code

তিনি বলেন, কোর ভিশন ফাউন্ডেশনের পিঠা উৎসব একটি অনন্য উদ্যোগ। পিঠা উৎসব নারীর ক্ষমতায়নেরই একটি উদাহরণ।

কোর ভিশনের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, আমরা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমাদের কমিউনিটিকে বদলে দেয়ার চেষ্টা করছি। আমরা উদ্যোক্তা হবার জন্য মানুষকে উৎসাহ দেই। পথ দেখাই।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন কেনীথ রোজারিও, এ্যারিন আক্তার, সাঈদ মাহাদিন রহমান, আইরিন আক্তার খান এবং অ্যায়ান রহমান।

Manual8 Ad Code

প্রতিযোগিতামূলক পিঠা উৎসবে সাপটা পিঠা, ফুল পিঠা, শাকন পিঠা, বিবিখানা পিঠা, তেলের পিঠা, নারকেলি পিঠা, ভাঁপা পিঠা, পুলি পিঠা, পুয়া পিঠা, পানতুয়া পিঠা প্রস্তুতকারীগণ অংশ নেন।

পিঠাগুলোর মধ্যে ভাঁপা পিঠা প্রথম, ফুল পিঠা দ্বিতীয়, বিবিখানা তৃতীয়, নারকেলী পিঠা চতুর্থ এবং পাটি পিঠা পঞ্চম স্থান দখল করে। প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত পিঠা প্রস্তুকারিনী পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রথম শিরীন কামাল, দ্বিতীয় মিসেস আনিস, তৃতীয় ও চতুর্থ জান্নাতুল কাওসার এবং পঞ্চম সেলিনা খানম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code