আইসিএমএবি অ্যাওয়ার্ড পেল ৩৪ কোম্পানি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১৮ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানিসহ মোট ৩৪টি প্রতিষ্ঠান। ১২টি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

Manual7 Ad Code

রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কোম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

অ্যাওয়ার্ড প্রদানে গঠিত জুরি বোর্ডের তিন সদস্য যাচাই-বাছাই শেষে ৩৪ কোম্পানিকে নির্বাচিত করেছেন। জুরি বোর্ডের তিন সদস্য হলেন- বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপেনার প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম এবং প্রাইস ওয়াটার হাউজ কোপার্সের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ।

 

Manual5 Ad Code

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক অ্যাওয়ার্ড পেয়েছে।

Manual3 Ad Code

 

ইসলামী শরিয়াহভিত্তিক পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে।

Manual6 Ad Code

সরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ব্যাংক অ্যাওয়ার্ড পেয়েছে। অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন অ্যাওয়ার্ড পেয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code