শনিবার থেকে কাউন্টারে পাওয়া যাবে ট্রেনের টিকিট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশের  কাউন্টারে পাওয়া যাবে ট্রেনের টিকিট। করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Manual1 Ad Code

গত সোমবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) নাসির হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় শারীরিক দূরত্ব বজায় রাখতে বর্তমানে ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। ১২ সেপ্টেম্বর থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে। কাউন্টার খুলবে প্রতিদিন সকাল ৮টায়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code