মসজিদে বিস্ফোরণ: একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন থাকাদের মধ্যে একজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মো. মামুন নামে ওই ব্যক্তিকে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় মামুনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। তবে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়নি। বিকেলে চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাকে ২ সপ্তাহ পর আবার ফলোআপ চিকিৎসার জন্য আসতে হবে। এছাড়া কোনো সমস্যা দেখা দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
মামুনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। নারায়ণগঞ্জের কাউসার গার্মেন্টস চাকরি করেন তিনি।
এর আগে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীনদের মধ্যে ইমরান হোসেন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ালো।

Manual3 Ad Code

এদিকে চিকিৎসাধীন থাকা বাকি ৯ জনের মধ্যে আইসিইউতে ৬ এবং পোস্ট অপারেটিভে ৩ জন রয়েছেন। এদের কেউ শঙ্কামুক্ত নন বলে বার্ন ইউনিট সূত্রে জানা গেছে।

Manual3 Ad Code

মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে এ পর্যন্ত মারা ব্যক্তিরা হলেন- ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজি (৩০) ও ইমরান হোসেন (৩০)।

গত ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code