মধুখালীতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রদর্শণী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মতিয়ার রহমান,মধুখালী (ফরিদপুর) :
ফরিদপুরের মধুখালীতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রাসারণ
প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণীসম্পাদ দপ্তরের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রদর্শণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় ব্ল্যাক বেঙ্গল ২০১৯-২০২০ অর্থবছরের প্রদর্শণী অতিথিদের পরিদর্শন পরবর্তী উপজেলা প্রাণীসম্পাদ দপ্তর মিলনায়তনে জেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মো. আহসানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তফা মনোয়ার,উপজেলা ভাইস চেয়ারম্যান,মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনাসহ প্রমুখ ।
প্রদর্শণী মেলায় আগত ছাগল খামারীদের মধ্যে পুরস্কার ও ভিটামিন,কৃমির ঔষধ এবং ছাগলের খাবার বিতরণ করা হয়েছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code