ডিইউজের সদস্য জহিরুল হক বাবুসহ গণমাধ্যম কর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সূত্রঃ-                                                                        তারিখঃ  ১০-১২-২০

Manual7 Ad Code

 

            প্রেস বিজ্ঞপ্তি

 

Manual7 Ad Code

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে’র সদস্য জহিরুল হক বাবুসহ অনান্য গনমাধ্যম কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারন সম্পাদক মো শহিদুল ইসলাম এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

Manual4 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যব¯’া এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় চার সাংবাদিক মারাত্মক জখম হয়েছে। এসময় গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

আহত সাংবাদিকরা হলেন সারাদেশ ডট নেট এর প্রতিনিধি জহিরুল হক বাবু, মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক।

 

ডি এম আমিরুল ইসলাম অমর

দফতর সম্পাদক

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code