কালিহাতীতে ১২ টি বাংলা ড্রেজার ধ্বংস

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ টি বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।

Manual7 Ad Code

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, লৌহজং নদীতে দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১২ টি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, কালিহাতীর বিভিন্ন নদীতে দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। ফলে নদী ভাঙনের শিকার হয়ে অসংখ্যা মানুষ মানবেতর জীবযাপন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code