মধুখালী শিক্ষার্থীদের সৌহার্দ্য প্যাকেজ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মধুখালী (ফরিদপুর) :
“ঘরে থাকি সুস্থ্য থাকি,আপনজনকে নিরাপদে রাখি”প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক মহামারী করোনাভাইাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন দুস্থদের সহয়তার আলোকে ফরিদপুরের মধুখালীতে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের উদ্যোগে ও ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী সাজিদ আজমাইনের ব্যবস্থাপনায় দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য পাকেজ ঈদ উপহার দেওয়া হয়েছে।
আজ ১৮ মে সোমবার বেলা ১১টায় ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকিদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের ডিজিটাল ক্লাস রুমে সৌহার্দ্য প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে প্যাকেজ তুলে দেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপন পরিচালক মোঃ আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,মধুখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নাজমা সুলতানাসহ প্রমুখ ।
অর্ধাশতাধিক দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে চাল,ডাল,তেল, লবন, চিনি,সেমাই,আলু ও সাবান সৌহার্দ্য প্যাকেজ সহয়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code